রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

খারকিভে ইউক্রেনের সাফল্য, আরও সেনা পাঠালো রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে তুমুল লড়াই চলছে বলে খবর প্রকাশিত হওয়ার পর রাশিয়া ওই অঞ্চলে নতুন করে সেনা পাঠাচ্ছে বলে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো। এসব বার্তা সংস্থায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বহু ট্যাংক ও গোলন্দাজ ইউনিটের বহর খারকিভের দিকে এগিয়ে যাচ্ছে।

এর আগে বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছিল, ইউক্রেনের সেনাবাহিনী খারকিভ পুনরুদ্ধারের যুদ্ধে ‘বড় ধরনের’ সাফল্য অর্জন করেছে।

খারকিভে মোতায়েন রুশ সেনা কর্মকর্তা ভিতালি গ্যানচেভ বলেছেন, ওই অঞ্চলের বালাকলিয়া শহরের কাছে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। কিয়েভ বৃহস্পতিবার ওই শহরটি পুনরুদ্ধারের দাবি করে।

গ্যানচেভ বলেন, “বালাকলিয়া এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই। ইউক্রেনের সেনাবাহিনীকে হটিয়ে দেয়ার চেষ্টায় তুমুল লড়াই চলছে।”

খারকিভে মোতায়েন অন্য একাধিক রুশ কর্মকর্তা বলেছেন, ‘ওই অঞ্চলর বেসামরিক নাগরিকদের রুশ সীমন্তের দিকে সরিয়ে আনা হচ্ছে।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। 

আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তরে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে, সে কখনও ন্যাটো জোটে যোগ দেবে না।
সূত্র: পার্সটুডে

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit