সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ড. আকবর আলী খানের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৮ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। আজ ০৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, ড. আকবর আলী খান ছিলেন একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বুদ্ধিজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন এই শিক্ষার্থী বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। অত্যন্ত সততা ও দক্ষতার সাথে তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের ইতিহাস, সমাজ ও অর্থনীতি বিষয়ে যেসকল গ্রন্থ তিনি রচনা করেছেন, তা বিশ্ববিদ্যালয় ও গবেষকদের কাছে মৌলিক ও অকাট্য দলিল হিসেবে বিবেচিত। অসংখ্য গ্রন্থের রচয়িতা ছাড়াও কলামিস্ট হিসেবে তাঁর সুখ্যাতি রয়েছে। মুজিবনগর সরকারের একজন কর্মকর্তা হিসেবে তিনি মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অসামান্য অবদান রেখেছেন। বহুমাত্রিক ব্যক্তিত্বের অধিকারী এই গুণী মানুষ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, ড. আকবর আলী খান গতকাল ০৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit