বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

ফুলবাড়ীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : গণ বিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের জ্বালানী তেল, পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্র নেতা নুরে আলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনার মাঠে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় পৌর বিএনপি’র সভাপতি মোঃ আবুল বাসার এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক।

তিনি সমাবেশে বলেন, সারা দেশে বিএনপি’র সভা সমাবেশে যেভাবে তারা হামলা ও গুলি চালাচ্ছে তাতে এদেশে কোন গণতন্ত্র নেই। দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করে আওয়ামীলীগ সরকার বিনা ভোটে ক্ষমতায় এসে বাকশাল কায়েম করে ক্ষমতায় টিকে থাকতে চায়। সেই সুযোগ কোন ভাবে দেওয়া হবে না। ভারতে গিয়ে আবারও ক্ষমতায় থাকার নীলনকশা তৈরি করেছেন। দেশে বর্তমান সাধারণ মানুষ সুখে নেই। সকল দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে মানুষ দিশেহারা হয়ে গেছে। তাই এই সরকার কে একটি মূহুত্বে ক্ষমতায় থাকার অধিকার নেই। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে একটি নিরপেক্ষ সরকার এর অধিনে নির্বাচন দিতে হবে। তা না হলে এই সরকারের অধীনে ভোট করা সম্ভব নয়। এই সরকার মিথ্যাবাদী সরকার, জন বান্ধব সরকার নয়। আমরা ক্ষমতায় গেলে সব হত্যার বিচার করব।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সংগাঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌর সভার মেয়র বিশিষ্ট্য রাজনীতিবিদ সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এ্যাড: মোঃ তোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মোঃ বখতিয়ার আহম্মেদ কচি, জেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান বাদসা, দিনাজপুর জেলা বাস্তুহারা দলের আহব্বায়ক আনোয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপি’র সহ সভাপতি মোঃ মোকারাম হোসেন, জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোছাঃ হাসনা হেনা হীরা, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না।

আমন্ত্রিত অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সহ সভাপতি মোঃ মোজ্জাফর হোসেন চৌধুরী, ফুলবাড়ী পৌর বিএনপি’র সহ সভাপতি খন্দকার মোঃ আলাউদ্দীন, ফুলবাড়ী পৌর বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মুরর্তুজা হক অষ্টিন, ফুলবাড়ী পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম নুরুল্লাহ। বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, ফুলবাড়ী পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী পৌর বিএনপি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit