মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

মানিকছড়িতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানাধীন মানিকছড়ি সদর ইউনিয়নের  একসত্য পাড়া থানা এলাকায়  বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী নুর মোহাম্মদ মামুন ( ২২) কে গ্রেপ্তার করেছে  মানিকছড়ি থানা পুলিশ। সোমবার (৭সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ)সকাল সাড়ে দশটার  দিকে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ  (ওসি)মো:শাহনুর আলম এর  দিক নির্দেশনা অনুযায়ী মানিকছড়ি থানাধীন মানিকছড়ি সদর ইউনিয়নের  একসত্য পাড়া এলাকায়  মানিকছড়ি থানার সহকারি উপ-পরির্দশক ( এ এসআই) মোঃ আবদুল্লা আল মামুন এর নেতৃত্বে   গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায়  বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভূক্ত  পলাতক আসামী  নুর মোহাম্মদ মামুন কে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ মামুন (২২) মানিকছড়ি সদর  ইউনিযনের   একসত্য গ্রামের মোঃ আমিন উদ্দিন মণ্ডলের  ছেলে।আটকৃত আসামী নুর মোহাম্মদ মামুন এর বিরুদ্ধে জি আর মামলা নং ২১/২০২০, ধারাঃ ৩২৮/৩৭৯ পেনাল কোড সংক্রান্তে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:শাহনুর আলম  জানান গ্রেপ্তারকৃত আসামীকে  বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২২/দুপুর ২.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit