মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মুন্নি আক্তার (১৯) নামে  এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৭সেপ্টেম্বর ২০২২ইং )দুপুরের দিকে  খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের  আদর্শ গ্রাম এলাকায় মুন্নি আক্তারের পিত্রালয়স্হ বসতঘরের ৩য় কক্ষে  গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত মুন্নিআক্তার তবলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের  আদর্শ গ্রাম এলাকার বাসিন্দা মনির হোসেন এর মেয়ে ও একই গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন এর স্ত্রী।

নিহত মুন্নি আক্তারের দেড় বছরে একটি সন্তান রয়েছে বলে পারিবারের সাথে কথা বলে   জানা গেছে।স্থানীয় এলাকাবাসীর সহযেগিতায় থানার উপ-পরির্দশক (এসআই) মোঃ মুজিবুর  রহমান এর নেতৃত্বে  সঙ্গীয় ফোর্সের সহায়তায় মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মুন্নি আক্তার তাহার পরিবারের সদস্যদের অজান্তে পিত্রালয়ের বসত ঘরের ৩য় কক্ষের  তীরের সাথে গলায় ওড়না দ্বারা পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান।

গৃহবধূ মুন্নি আক্তারের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয় প্রক্রিয়াধীন রহিয়াছে।

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২২/দুপুর ২.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit