মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় বীজ বিক্রি অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি পাঁচ ব্যাবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন॥ মাটিরাঙ্গায় এসিল্যান্ড না থাকায় নাগরিক সেবা বঞ্চিত, আটকে আছে নামজারি মামলা। শার্শায় সন্ত্রাসী তোতার নামে মামলা তুলে নিতে আহত বুদোর বাড়িতে গিয়ে হত্যার হুমকি মাটিরাঙ্গায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিবেশবান্ধব মুরগি পালন শেড বিতরণ। মঙ্গলবার ১২ রাশির ভাগ্যে কী আছে, জানুন রাশিফলে পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন মাটিরাঙ্গা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ বাংলাদেশি আটক। কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসির বিরুদ্ধে পরোয়ানা আঙুর নাকি কিসমিস, কোনটির পুষ্টিগুণ বেশি?

কোভিড: বিশ্বে ২৪ ঘণ্টায় বাড়ল মৃত্যু ও সংক্রমণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এই সময়ে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজার ৪১৩ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৩২ জন। বুধবার ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। একদিনে ২৩৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৮৪ হাজার ২৯৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৫১৭ জন আর মারা গেছেন ৪১ হাজার ২৯৩ জন।

আর দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। সেখানে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৯৯ হাজার ৭৩৭ জন আর মারা গেছেন ৪৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৪৭৭ জন আর মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৯৩ জনের।

এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৬ হাজার ৮৯৫ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ১২ লাখ ৩১ হাজার ৩৭ জনে।

একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ৫৩ হাজার ৫৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৮ কোটি ৮৭ লাখ ২৭ হাজার ৭৬০ জন।

কিউএনবি/অনিমা/০৭.০৯.২০২২/সকাল ১০.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit