শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

প্লেনে সোনা চোরাচালান বন্ধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং দেশের ভাবমূর্তি রক্ষায় প্লেনে সোনা চোরাচালান বন্ধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন।  

বিমানের ফ্লাইটে সোনা চোরাচালান নিয়ে এক প্রশ্নে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘কয়েক দিন আগে আমি এয়ারপোর্টে গিয়েছিলাম। বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। আমাদের তিনটা গোয়েন্দা সংস্থা বিষয়টি তদারকি করছে। আমরা চাই তাদেরকে (সোনা চোরাচালানকারী) ধরিয়ে দেওয়া, তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা। এরপরও ঘটনাগুলো ঘটেই চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নির্দেশনা, বিমানে যারা উঠবেন, নামার সঙ্গে সঙ্গে যেন তাদের চেক করা হয়। আমি সেই নির্দেশনা দিয়েছি। সোনা এলো, এটা বড় প্রশ্ন নয়, প্রশ্ন হলো দেশের ভাবমূর্তি। বিমানেরও ভাবমূর্তি। এটা বন্ধ করতে হবে।   

প্রতিমন্ত্রী বলেন, যেখান থেকে সোনা তোলে সেখানে আমাদের তেমন কিছু করার থাকে না। বিমান যখন যায় তখন এয়ারপোর্টের কাছে হস্তান্তর করা হয়। এটা যখন আসার সময় হয় তখন বিমানটা ক্যাপ্টেনের কাছে দেওয়া হয়। এর মধ্যে কে কী তুললেন, দেখার জন্য আমরা নির্দেশনা দিয়েছিলাম ক্যামেরা সেট করতে। কিন্তু বিমান যেহেতু আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে হয়। এর বাইরে কিছু করার থাকে না। আমরা (চোরাচালান রোধে) আন্তরিক।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit