শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী রেড কার্পেটে স্ত্রীর সঙ্গে হাঁটতে ভয় লাগে: অভিষেক প্রধানমন্ত্রীর পুরোনো বক্তব্য নিয়ে হাসনাতের পোস্ট ইরান থেকে ভারতের তেল আমদানিতে নেই কোনো বাধা ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরাইলি হামলা স্বপ্নের মতো মনে হচ্ছে, জেগে উঠতে চাই না: লাক্স সুপারস্টার বর্ণিতা

বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস কার্যক্রম চলবে: খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৪ Time View

ডেস্ক নউজ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাজার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রম চলবে। মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সাধন চন্দ্র মজুমদার বলেন, “চলতি অর্থবছরে সরকার ১০ লাখ টন চাল আমদানির লক্ষ্য রেখেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ইতোমধ্যে ভিয়েতনাম থেকে ২ দশমিক ৩ লাখ টন ও ভারত থেকে এক লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে। “মিয়ানমার থেকে ২ লাখ টন চাল আমদানির ব্যবস্থা নেওয়া হচ্ছে”, বলেন তিনি। উল্লেখ্য, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় গত এক সেপ্টেম্বর থেকে সরকার খোলাবাজারে (ওএমএস) ন্যায্যমূল্যে চাল, আটাসহ নিত্যপণ্য বিক্রি করছে। তিন মাস এ কার্যক্রম চলবে বলে খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit