মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

স্কুল-কলেজে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে দ্রুত জানানোর নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : স্কুল-কলেজে ‘বিপর্যয়, দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা’ ঘটলে তা দ্রুত জানাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ স্বাক্ষরিত এ নির্দেশনা ওয়েবসাইটে প্রকাশ করেছে মাউশি। এতে শিক্ষা প্রতিষ্ঠানের ‘অনাকাঙ্খিত ঘটনা’ ই-মেইলে জানাতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন বিপর্যয়, দুর্ঘটনা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হচ্ছে; যেগুলো কোনোভাবেই কাম্য নয়। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এ সকল ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান দ্রুত ও বিস্তারিতভাবে অধিদপ্তরকে অবহিত করে না। ফলে যথাযথ ও সময়মতো ব্যবস্থা গ্রহণ/সহায়তা প্রদান করা অধিদপ্তরের পক্ষে সম্ভব হচ্ছে না।

মাউশি কর্মকর্তারা জানিয়েছেন, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার তথ্য এলেও অধিদপ্তরকে তা জানানো হচ্ছে না। এসব ঘটনা দ্রুত সমাধান করতেই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit