মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন তাইন্দং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বাজার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মো:আবুল   হোসেন কে আটক করেছে  থানা পুলিশ । রোববার (৪সেপ্টেম্বর) সন্ধ্যার  দিকে  মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ  মুহাম্মদ আলীর  দিক নির্দেশনা অনুযায়ী  থানার উপ-পরির্দশক (এসআই) মো:মুজিবুর রহমানের  নেতৃত্বে   গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত আসামী মো:আবুল হোসেন কে  গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত মো:আবুল হোসেন তাইন্দং ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে।গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে খাগড়াছড়ি আদালতে নারী-শিশু মামলা নং ২২৩/১৯, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং’০৩) এর ১১(গ)/৩০ মামলা সংক্রান্তে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জানান গ্রেপ্তারকৃত আসামীকে  বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit