বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

কোম্পানিগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা ও তথ্য উপাত্ত ফরম বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেছেন, আমাদের আন্দোলন হবে গনতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলন। মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই। আমরা কঠিন থেকে কঠিন আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে মুক্ত করব।

রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কোম্পানিগঞ্জ উপজেলার পুর্ব ইসলামপুর ও পশ্চিম ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা ও তথ্য উপাত্ত ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন এর সভাপতিত্বে সভায় সন্মানিত অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী শাহাবুদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হুসেন আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সরোয়ার রেজা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বোরহান উদ্দিন খন্দকার ফরহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া মেম্বার, সদস্য নানু মেম্বার, তাজ উদ্দিন, খোকন রঞ্জন দে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেবুল আহমদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হুসেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন রানা, আব্দুল মজিদ বাবুল, লিটন আহমদ, তারেক আহমদের, সদস্য জাহাঙ্গীর মিয়া, সাহেবুজ্জামান সাহেব, শাহাব উদ্দিন, মামুন আহমদ, সফিকুল ইসলাম, শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল বাশার বাদশা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুর রহমান, সদস্য সচিব ইকবাল হোসেন, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফারুক আহমদ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit