শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে সব বিকল্প বিবেচনায় ট্রাম্প

নারায়ণগঞ্জে রুহুল কবির রিজভীর মামলা খারিজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৬ Time View

ডেস্কনিউজঃ নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী রাজ আহমেদ শাওন হত্যায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাহফুজুর রহমান কনককে প্রধান আসামি করে ৪২ জনের নামে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

রোরবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে এ আবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পরে দুপুরে আদালত তার মামলার আবেদন খারিজ করে দেয়।

মামলায় বিবাদীরা ছিলেন, পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) নাজমুল হাসান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আমীর খসরু, উপ-পরিদর্শক কামরুজ্জামান, পুলিশ সদস্য শাহরুল আলম, আরিফ দেওয়ান, সোহাগ, ফেরদৌস দেওয়ান, সেলিম, যুগল, রিপন, মামুন, হাফিজ, রিয়াজ, সহকারী উপ-পরিদর্শক ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, পুলিশ সদস্য জাকির হোসেন, রাকিব, নাঈম, আনিস, সাইদুল, এএসআই সোহরাব, পুলিশ সদস্য ইনজামামুল, খলিলুর রহমান, রাসেল, মোহসিন, মোস্তাকিম, শাহাদাৎ, দীপক সাহা, শাহীন, ফখরুল, আরিফ দেওয়ান, ফরিদ উদ্দিন, মুরাদুজ্জামান, শাহীন, কবির হোসেন, সোহাগ, মান্নান ও রুবেলসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জন।

এ বিষেয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন জানান, নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মামলার আবেদন করেন। পরে আজ রোববার বিকেলে সেটি খারিজ করে দেন আদালত।

কিউএনবি/বিপুল/০৪.০৯.২০২২ /রাত ৮.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit