সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

বলিউডের নীরবতায় ক্ষোভ জানালেন পাকিস্তানি অভিনেত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রী মেহউইশ হায়াত বলেছেন যে, পাকিস্তানে ভয়াবহ বন্যার এমন মুহুর্তে বলিউড তারকাদের নীরবতা তাকে হতাশ করেছে।  পাকিস্তানের বলিউড ভক্তদের প্রতি বলিউড তারকাদের সমর্থন বা সমবেদনা না দেখে কষ্ট পেয়েছেন তিনি।  যখন দেশটি ধ্বংসাত্মক বন্যার মুখোমুখি হয়েছিল এবং বিশ্বজুড়ে লোকেরা চোখ রেখেছে পাকিস্তানে, তখন বলিউড ছিল নীরব।  

পাকিস্তানের সবচেয়ে সুপরিচিত অভিনেত্রীদের একজন মেহউইশ বলিউড তারকাদের কাছে আবেদন করে বলেছেন যে, এই মুহুর্তে বলিউড তারকারা রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারেন এবং পাকিস্তানে তাদের ভক্তদের যত্ন নিতে পারেন।

kalerkanthoপাকিস্তানি লাস্যময়ী টিভি অভিনেত্রী মেহউইশ হায়াত

গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) মেহউইশ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে সাংবাদিক হারুন রশিদের একটি নোট শেয়ার করে লিখেছেন, ‘বলিউড ভ্রাতৃত্বের ক্ষেত্রে নীরবতা পালন করছে। দুর্ভোগ কোন জাতীয়তা, জাতি বা ধর্ম জানে না।  এটা বলিউড তারকাদের জন্য উত্তম সময় আমাদের দেখিয়ে দেওয়ার জন্য যে তারা জাতীয়তাবাদী রাজনীতির ঊর্ধ্বে উঠে পাকিস্তানে তাদের ভক্তদের যত্ন নিতে পারে। আমরা কষ্ট পাচ্ছি এবং একটি বা দুটি সদয় শব্দ তারা বললে সেটা ভুল হবে না। ’

kalerkanthoপাকিস্তানি অভিনেত্রী মেহউইশ হায়াত

যে পোস্ট এই অভিনেত্রী শেয়ার করেছেন, সেটা সাংবাদিক হারুণের পোস্ট যিনি বিবিসির একটি শো সঞ্চালনা করেন। তাঁর মূল পোস্টে হারুন বলেছিলেন, ‘আমি সত্যিকার অর্থে ভেবেছিলাম মানবতা কোন সীমানা জানে না। কিন্তু এটা দেখা যাচ্ছে যে বলিউডের তেমন কোন তারকা পাকিস্তানে ভয়াবহ বন্যা সম্পর্কে সচেতনতা বাড়ানো ও সহানুভূতিমূলক কিছু দেখাননি। অথচ তারা জানে তারা পাকিস্তানে কতটা জনপ্রিয় এবং তাদের স্বীকৃতির অর্থ কতটা হতে পারে। ”

পাকিস্তানে ভারী বৃষ্টিপাত এবং হিমবাহ গলানোর কারণে নজিরবিহীন বন্যা শুরু হওয়ার পরে কমপক্ষে ১২৬৫ জন মারা গেছে। ত্রাণ প্রচেষ্টা এখনো চলছে।  ঐতিহাসিক বন্যায় দেশটিতে এক-তৃতীয়াংশ এলাকা পানির নিচে সম্পূর্ণ তলিয়ে গেছে বলে সম্প্রতি জানিয়েছেন দেশটির জলবায়ুমন্ত্রী।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit