শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

শাবিপ্রবি ক্যাম্পাস মাতাবে রিম, সাথে দেশসেরা তিন ব্যান্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘ আড়াই বছর পর ফের মঞ্চে ফিরছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম সংগীত ব্যান্ড রোকন ইফতেখার মেমোরিয়াল (রিম)। আগামী ৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে গানে গানে ক্যাম্পাসকে মাতিয়ে তুলবেন সংগঠনটির সদস্যরা। সাথে থাকবেন দেশের জনপ্রিয় তিনটি রক ব্যান্ড সোনার বাংলা সার্কাস, কারনিভাল এবং বাফারিং। 

এরই মধ্যে দিয়ে ফের মঞ্চ কাঁপাবেন সংগঠনটির শিল্পীরা।

‘রক নেভার ডাইস ভলিউম-২’ শীর্ষক এই রক কনসার্টটির টিকেটের মূল্য ২শ’ টাকা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অবস্থিত সংগঠনটির ট্যান্ট থেকে টিকেট সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আশিক হোসাইন মারুফ।

তিনি বলেন, সংগঠনটি ১৯৯৭ সাল থেকে ক্যাম্পাসে বিভিন্ন কনসার্ট আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতা আগামী ৯ সেপ্টেম্বর রিম মিউজিক্যাল ক্লাবের আয়োজনে কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সকলে অংশগ্রহণ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী একাডেমিক পড়ালেখা, ক্লাস-পরীক্ষার চাপ আর অসুস্থ প্রতিযোগিতার মধ্যে দিয়ে বড় হচ্ছে মন্তব্য করে সভাপতি আশিক হোসাইন মারুফ বলেন, শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করতে পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। গান মানুষের মনকে আন্দোলিত করে, মানুষের মনে প্রশান্তির ছোয়া এনে দিতে পারে। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে তৈরি হওয়া একঘেয়েমিও দূর করতে পারে বলে মনে করেন তিনি। 

শিক্ষার্থীদেরকে রিম আয়োজিত কনসার্টটিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর কনসার্টের আয়োজন করেছিল সংগঠনটি। এরপর ২০২০ সাল থেকে করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ায় কনসার্টের আয়োজন করতে পারেনি সংগঠনটির নেতৃবৃন্দ। তবে এই কনসার্টের মধ্যদিয়ে আবারও গানের মঞ্চে ফিরতে যাচ্ছেন সংগঠনটির সদস্যরা।

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit