সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

আতঙ্কে সীমান্তবাসী, সতর্ক বিজিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১০ Time View

ডেস্কনিউজঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে এবার পড়ল মিয়ানমারের যুদ্ধবিমানের গোলা।

শনিবার সকালে মিয়ানমারের দুটি যুদ্ধবিমান এবং ফাইটিং হেলিকপ্টার বাংলাদেশ সীমান্তের আকাশ সীমায় প্রবেশ করে।

এরপর ঘুমধুম ইউনিয়নের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রেজু-আমতলী ভিওপির আওতাধীন ৪০ ও ৪১ নাম্বার সীমান্ত পিলার এলাকায় যুদ্ধবিমানের দুটি গোলা পড়ে।

এ বিষয়ে জানতে বিজিবি কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েক দিন ধরে মিয়ানমার সীমান্তে যে উত্তেজনা চলছে তা মূলত মিয়ানমারের অভ্যন্তরে। কিন্তু কয়েক দিন আগে মিয়ানমারের ছোড়া দুটি মর্টার শেলের গোলা এসে পড়েছিল ঘুমধুম সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে। আজকেও নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারের যুদ্ধবিমান এবং ফাইটিং হেলিকপ্টার ঢুকে পড়ে। স্থানীয়দের কাছ থেকে জেনেছি- যুদ্ধবিমানের দুটি গোলাও পড়েছে ঘুমধুম সীমান্তে। গুলি ছোড়া হয়েছে ঘুমধুম সীমান্তে।

তিনি বলেন, এ ঘটনায় সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে সীমান্তবাসীদের দাবি, ঘুমধুম-তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের পাহাড়ি এলাকায় আরাকান আর্মির শক্ত ঘাঁটি রয়েছে। মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি (এএ) সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থান নির্মূল করতে মিয়ানমার সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী হামলা চালাচ্ছে কদিন ধরে। সীমান্তের ওপারে মিয়ানমার বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরাকান আর্মির মধ্যেই মূলত সংঘর্ষ ও গোলাগুলির ঘটনাগুলো ঘটছে।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, শনিবার সকালে ঘুমধুম সীমান্তে মিয়ানমারের যুদ্ধবিমান এবং ফাইটিং হেলিকপ্টার ঢুকে পড়ে। যুদ্ধবিমানের দুটি গোলা এসে পড়েছে সীমান্তের ৪০ ও ৪১ নাম্বার সীমান্ত পিলার এলাকায়। ফাইটিং হেলিকপ্টার থেকে ছোড়া হয়েছে গুলিও। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘুমধুম, তুমব্রু, রেজু, আমতলী সীমান্ত অঞ্চলের মানুষের মধ্যে। বিজিবির পক্ষ থেকে বিষয়টি প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তবাসীদের আতঙ্কিত না হতে পরামর্শ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, মিয়ানমার সীমান্তের ঘুমধুমে পড়া মর্টার শেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। সীমান্তের নিরাপত্তায় বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্কবস্থায় রয়েছে। মর্টার শেল পড়ার বিষয়টি সরকারকে জানানো হয়েছে। দেশের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি বিবোচনা করছে সরকার।

কিউএনবি/ বিপুল/ ০৩.০৯.২০২২ খ্রিস্টাব্দ রাত ৯.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit