বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

গর্বাচেভের অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুপস্থিত পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্কনিউজঃ সোভিয়েত ইউনিয়ন ভাঙার রূপকার মিখাইল গর্বাচেভের প্রতি শেষশ্রদ্ধা নিবেদেন করেছেন হাজার হাজার মানুষ। অনেকেই তার প্রতি শেষশ্রদ্ধা জানাতে অপেক্ষা করেছেন ঘণ্টার পর ঘণ্টা।

তবে সোভিয়েত ইউনিয়ন ভাঙার রূপকার গর্বাচেভের জন্য রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়নি।

রাশিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যিনি সোভিয়েত ইউনিয়ন ভাঙাকে ‘শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ভূ-রাজনৈতিক বিপর্যয়’ বলে অভিহিত করেছেন, তিনিও গর্ভাচেভের শেষকৃত্যে যোগ দিচ্ছেন না।

ক্রেমলিন জানিয়েছে, সর্বশেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের শেষকৃত্যে পুতিন তার সময়সূচির সীমাবদ্ধতার কারণে যোগ দিতে পারছেন না।

বুধবার গর্বাচেভের অন্ত্যেষ্টিক্রিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মিখাইল গর্বাচেভের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯১ বছর।

মিখাইল গর্বাচেভ বিশ্বে নন্দিত ও নিন্দিত দুটোই। এক সময়ের কমিউনিস্ট নেতা ছিলেন গর্বাচেভ। রাশিয়ায় দীর্ঘসময় ধরে চলা সমাজতন্ত্রের পতন হয়েছিল তার নেতৃত্বেই। ওই পতনের মধ্য দিয়ে বিশ্বে স্নায়ুযুদ্ধের অবসান ঘটেছিল।

তাই সমাজতন্ত্রবাদীদের কাছে নিন্দিত গর্বাচেভ স্নায়ুযুদ্ধের অবসান ঘটানোর জন্য নন্দিতও বটে। অনেক রুশ গর্বাচেভকে ঘৃণা করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পরাশক্তি থেকে রাশিয়াকে দুর্দশাগ্রস্ত দেশের কাতারে নিয়ে আসার জন্য অনেক রুশ এখনও গর্বাচেভকে ক্ষমা করতে পারেন না।

সোভিয়েত পতনের পর নিজেও ক্ষমতা হারান গর্বাচেভ। এর পর পশ্চিম দেশগুলোতে বক্তৃতা দিয়েই সময় পার করতেন। ১৯৯৯ সালে স্ত্রী রাইসা গর্বাচেভের মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েন তিনি।

১৯৯৬ সালে পরিবর্তিত রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন গর্বাচেভ, তবে ভোট পেয়েছিলেন মোটে ৫ শতাংশ।

রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সময় কড়া সমালোচক ছিলেন গর্বাচেভ। তবে ২০১৪ সালে পুতিনের নির্দেশে যখন ক্রিমিয়া দখল করে রাশিয়া, তখন তার পক্ষেই ছিলেন তিনি। গত বছর গর্বাচভের ৯০তম জন্মদিনে তাকে আবার প্রশংসায় ভাসিয়েছিলেন পুতিন।

কিউএনবি/ বিপুল/ ০৩.০৯.২০২২ খ্রিস্টাব্দ রাত ৯.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit