শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার : বোন উজমা খান

মিয়ানমার থেকে গুলি চালানোর পর সীমান্তে নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৯ Time View

ডেস্কনিউজঃ আইন প্রয়োগকারী সংস্থাগুলো নাইক্ষ্যংছড়ি পয়েন্টে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে। কারণ স্থানীয়রা শনিবার (৩ সেপ্টেম্বর) মিয়ানমারের দিক থেকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর খবর দিয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত কয়েকদিন ধরে বাংলাদেশের সাথে মিয়ানমার সীমান্তে উত্তেজনা বাড়ছে, যা নাইক্ষ্যংছড়ি ও ঘুমধুম সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যেও ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, ‘আজ স্থানীয়রা সীমান্তের কাছে মিয়ানমারের একটি হেলিকপ্টার গুলিবর্ষণ করতে দেখেছে এবং সীমান্তের কাছে দুটি মর্টার শেল ফেলেছে।’

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো সতর্ক রয়েছে এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন এসপি তরিকুল ইসলাম।

বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেছেন, রাখাইন রাজ্যের অবনতি পরিস্থিতির কারণে এখন মিয়ানমার থেকে কেউ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য বাংলাদেশ ভালোভাবে প্রস্তুত।

মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ডে মর্টার শেল নিক্ষেপের পর মিয়ানমার পক্ষকে দুইবার সতর্ক করা হয় এবং এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানানো হয়।

তিনি বলেন, ‘আমরা মিয়ানমারের উস্কানি বা ফাঁদে পা দিতে চাই না।’

পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াও মোকে তলব করে এবং এক দিন আগে বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপের তীব্র প্রতিবাদ জানায়।

সূত্র : ইউএনবি

কিউএনবি/ বিপুল/ ০৩.০৯.২০২২ খ্রিস্টাব্দ রাত ৮.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit