শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ঢাবিতে মেয়েদের হলে বিদ্যমান সমস্যা সমাধানে ৮ দফা দাবিতে ভিসিকে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রলীগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪১ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ৫ টি‌ হলে  সকল নারী শিক্ষার্থীর সংকট নিরসনে শিক্ষার্থীদের পক্ষ থেকে  ঢাবি প্রশাসনের কাছে‌ ৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রলীগ।
৮ দফা দাবিগুলো হলঃ
১/ আবাসিক/অনাবাসিক নারী শিক্ষার্থীদের আইডি কার্ড দেখানো সাপেক্ষে মেয়েদের যে কোন হলে প্রবেশের সুযোগ দিতে হবে।
২/হলে প্রবেশের সময়সীমা বৃদ্ধি করতে হবে।
৩/হলের খাবারের গুণগত মান বৃদ্ধি করতে হবে এবং প্রত্যেক হলে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করতে হবে।
৪/ শিক্ষার্থীদের সাথে সদাচরণ করতে হবে ও সকল ধরনের হয়রানিমূলক আচরণ বন্ধ করতে হবে।
৫/ হলে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬/হলের অতিথিকক্ষ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে।
৭/দূরবর্তী হলগুলোর যাতায়াতের জন্য বাসের ট্রিপ এবং সময়সীমা বৃদ্ধি করতে হবে।
৮/ক্যাম্পাসে যাতায়াতের জন্য সঠিক রিক্সাভাড়া নির্ধারণ এবং যথাযথ মনিটরিং এর ব্যবস্থা করতে হবে।
আজ ৩ সেপ্টেম্বর (২০২২) শনিবার দুপুর সাড়ে বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামান এর হাতে ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে ৫টি হলের ছাত্রলীগের নেত্রীরা।
এ সময় উপস্থিত ছিলেন শামসুন নাহার হল ছাত্রলীগের সভাপতি খাদিজা আখতার ঊর্মি, সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা, রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসেন, সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথা, বঙ্গমাতা হল ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখী, সাধারণ সম্পাদক সানজিনা ইয়াসমিন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা কথা, সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি, কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি পূজা কর্মকার ও সাধারণ সম্পাদক রিমা আক্তার ডলি।

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসেন বলেন,  “ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী হিসেবে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন ও হয়রানির শিকার হতে হয়। একবিংশ শতাব্দীতে এসে মান্ধাতা আমলের নিয়মকানুন আমাদের নারী শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়ে সময়ের সাথে তাল মেলাতে বলা একপ্রকার বিদ্রুপের শামিল।

সেই পরিপ্রেক্ষিতে আজ আমরা মেয়েদের ৫ টি হলের শিক্ষার্থীদের সাধারণ সমস্যাগুলো সমাধানের নিমিত্তে মাননীয় ভিসি স্যারের সাথে দেখা করে আমাদের ৮ দফা দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করি। স্যার সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেছেন। অনতিবিলম্বে সকল দাবি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানাচ্ছি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit