শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

সতাবগঞ্জ চিনিকলে গ্র্যাচুইটির টাকার দাবী বিক্ষোভ স্মারকলিপি প্রদান

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : অবসরপ্রাপ্ত চিনিকল শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যান সমিতির আয়োজনে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলের মুল ফটকের সামনে প্রায় ২ শতাধীক অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকতা তাদের পাওনা আদায়ের দাবীতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।

গতকাল ৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় উক্ত কর্মসুচী শেষেে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকতাগণ সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ুন কবির কে না পেয়ে, অত্র চিনিকলের মহাব্যবস্থাপক (প্রসাশন) মোঃ ফয়জুল হকের কাছে তাদের ৩ দফা পাওনা বকেয়া, ক্ষতিপুরন সহ ও সরকারী নিদের্শনা মতে সব ধরনের ভাতা দাবীনামার স্মারকলিপি প্রদান করেন।

এসময় মোঃ আমজাদ হোসেন, আব্দুর হামিদ, মোঃ মহসিন আলী, মোঃ আক্তার আলী ও মোঃ সোহরাব আলী সকল কর্মসুচীর নেতৃত্বদেন। মহাব্যবস্থাপক (প্রসাশন) মোঃ ফয়জুল হক স্মারকলিপি গ্রহন করে বলেন, আপনাদের দাবীর সাথে আমিও একমত পোষন করছি, এবং আপনাদের দেয়া স্মারকলিপি কতৃপক্ষের কাছে পাঠিয়ে দিব।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit