মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা মেসি-সালাহ দ্বৈরথে শেষ আটের টিকিট কার? চট্টগ্রাম, রংপুরসহ ৪ বিভাগের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা ট্রাম্পের মিমকয়েনে ধস, ক্ষতির মুখে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী এই বিশ্বকাপে কোনো দলই আধিপত্য দেখাতে পারছে না: স্ক্যালোনি পানির নিচে রেললাইন, হাজারো যাত্রী নিয়ে চট্টগ্রামে আটকে আছে পর্যটক এক্সপ্রেস ফুলবাড়ীতে ৩০ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথ দেখাচ্ছে আল-হেরা জান্নি বরকতিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা॥ ডোমারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

দ. আফ্রিকার টি-২০ লিগের নিলামে একমাত্র বাংলাদেশি খালেদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। 

প্রাথমিক তালিকায় নাম থাকা ২৮৫ বিদেশির মধ্যে তিনি-ই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। 

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া টুর্নামেন্টের নিলামে তালিকায় মোট ৫৩৩ জন ক্রিকেটারদের মধ্যে নেই কোনো ভারতীয় ক্রিকেটার।  আইপিএলের বাইরে খেলতে দেওয়া হয় না বলে তালিকায় যুক্ত হতে পারেননি রোহিত, কোহলি, রাহুলরা।

জানা গেছে, বাংলাদেশের খালেদ আহমেদ নিলাম তালিকায় নাম লিখিয়েছেন ১ লাখ ৭৫ হাজার র‌্যান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) বা ৯ লাখ ৬১ হাজার টাকা ভিত্তিমূল্যে।

সবচেয়ে বেশি ১৭ লাখ ৫০ হাজার র‌্যান্ডে (বাংলাদেশি মুদ্রায় ৯৬ লাখ টাকায়) নাম তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস এবং ওডেন স্মিথ।

দক্ষিণ আফ্রিকার এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। সব কটি দলের মালিকানা কিনেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা।

সর্বোচ্চ ১৭ জন নিয়ে দল তৈরি করতে পারবে প্রতিটি ফ্রাঞ্চাইজি। এরই মধ্যে প্রতিটি দল ২ থেকে ৫ জন ক্রিকেটার নিলামের বাইরে থেকে দলে ভিড়িয়ে নিয়েছে।

আগামী ১৯ সেপ্টেম্বর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit