বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

ফুলবাড়ীতে ৩০ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথ দেখাচ্ছে আল-হেরা জান্নি বরকতিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৮৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গাপুর-শংকরপুর এলাকায় অবস্থিত আল-হেরা জান্নি বরকতিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা তিন দশক ধরে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয় ও শিক্ষার সুযোগ দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের দাবি এতিম শিশুদের আশ্রয়স্থল ধ্বংশের জন্য মাঠে নেমেছে একটি কূচক্রি মহল।

মাদ্রাসাটির মহাতামিম হাফেজ আবুল হোসেন জানানা, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ এখন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে মাত্র আট শতক জমির ওপর একটি টিনশেড ঘরে এতিমখানাটির কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির নিজস্ব ৫৩ শতক জমি রয়েছে। সেখানে তিনটি পাকা ভবন নির্মাণ করা হয়েছে। বর্তমানে এতিমখানায় নিয়মিত ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী অবস্থান করে।

এতিমখানার মহাতামিম হাফেজ মো. আবুল হোসেন বলেন, বর্তমান বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি এবং তৎকালীন সাধারণ সম্পাদক মরহুম হাচান উদ্দিন মাস্টারের উদ্যোগে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল। এ কারণে গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠানটি কোনো সরকারি অনুদান পায়নি। বর্তমানে সরকারি ক্যাপিটেশন অনুদান শিক্ষার্থীদের মাসিক ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নয়। ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এতিমখানার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ষড়যন্ত্রের অভিযোগ প্রসঙ্গে হাফেজ মো. আবুল হোসেন বলেন, তাঁর সঙ্গে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি মহল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এতিমখানাটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার এতিম, অসহায় ও দরিদ্র শিশুদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে উঠেছে। যেসব শিশু পিতামাতা হারিয়েছে বা পারিবারিক কারণে অবহেলিত, তাদের লালন-পালন ও শিক্ষার দায়িত্ব পালন করছে প্রতিষ্ঠানটি। তারা প্রতিষ্ঠানটির কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৬,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit