শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বোচাগঞ্জে গলাকাটা যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪২ Time View

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের রামপুর গ্রামে নিজ বাড়ী থেকে গলাকাটা লাশ উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। গতকাল ৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় রনগাঁও ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য মোঃ মোস্তফার ২য় পুত্র রামপুর নিবাসী মোঃ সাইদুর রহমানের (৩৪) নিজ বাড়ীর আঙ্গীনায় পড়ে থাক তে দেখে এলাকাবাসী জানান,নিহত বাড়িতে একা থাকতেন। খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ ও এএসপি (সার্কেল) মোঃ রৌশন আলী, ওসি (তদন্ত) মোঃ মতিয়ার রহমান ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের সুরত হাল লিপিবদ্ধ করেন।

নিহত সাইদুর রহমানের পিতা মোঃ মোস্তফা বলেন, আমার ছেলে কে যারা হত্যা করেছে আল্লাহ তার বিচার করবে। থানা পুলিশের ধারণা, শুক্রবার দিবাগত রাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। বোচাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মতিয়ার রহমান বলেন, এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না, ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে নিহতের গলায় ও মাথায় কাটা দাগ আছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit