মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

নদীতে নিখোঁজের দুইদিন পর রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫৮ Time View

ডেস্ক নিউজ : পিরোজপুরের কঁচা নদীর কুমিরমারা ফেরিঘাট থেকে নদীতে পড়ে নিখোঁজ রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফির মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কেশদা খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আবদুল্লাহ বিন কাফি (৪০) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর পুত্র।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় সাতক্ষীরা নিজের কার্যালয় থেকে বরিশালে যাওয়ার পথে পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট থেকে কঁচা নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।  

আবদুল্লাহ বিন কাফির গাড়িচালক ইব্রাহীম স্বপন জানান, সাতক্ষীরা থেকে বিকেলে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি ও আবদুল্লাহ বিন কাফি। রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে এসে পৌঁছালে গাড়ি ফেরিতে ওঠার সময় গাড়ি থেকে নেমে আবদুল্লাহ বিন কাফি মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় পল্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান তিনি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, নিখোঁজের দুইদিন পরে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরের একটি খাল থেকে আবদুল্লাহ বিন কাফির মরদেহ উদ্ধার করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit