বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের বেপরোয়া ড্রাইভিং করায় টাইগার উডসের লাইসেন্স স্থগিত পুলিশ-সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে এক লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ২ পাঁচ বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের বড় বার্তা ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১৩ প্রস্তাব অনুমোদন বিডব্লিউসিসিআই’র ইবিটি কার্যক্রমে ৪৬ হাজারের বেশি নারীর প্রশিক্ষণ সম্পন্ন রাতের মধ্যে ঝড়ের আভাস সরকারের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করলেও বর্তমানে কেউ গুম হচ্ছেন না: রিজভী রাশিয়ার সহায়তায় শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

ডোমার পৌরসভায় ১নং ওয়ার্ডে পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের চান্দিনা পাড়া গ্রামে প্রায় ১২লক্ষ টাকা ব্যায়ে সিসি পাকা রাস্তা ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হয়েছে। এলাকাবাসীর দির্ঘদিনের দাবী আজ তা পুরণ হওয়ায় সকলে অন্তত্য খুশি।

বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) সকাল ১০টায় আব্দুল খালেকের বাড়ি হতে আব্দুল বছেদের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন, ডোমার পৌরসভার সফল মেয়র বিশিস্ট সমাজ সেবক আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এ সময় পৌরসভা ১নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান জুয়েল, ঠিকাদার অমিত কুমার দাস নয়ন, করিমুল ইসলাম, সমাজ সেবক অলিয়ার রহমান, মোফাজ্জল হোসেন মোফা, রশিদুল ইসলাম, বেলাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এলাকাবাসী গোলাম ফারুক বলেন, দীর্ঘদিন যাবত চান্দিাপাড়ার ওই রাস্তা না থাকার কারণে পরিবার পরিজন নিয়ে চরম দূর্ভোগ পোহাতে হয়েছিল।

বিশেষ করে বর্ষাকালে স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের দূর্ভোগ চরমে। হাটুপানি ও কাঁদাজল দিয়ে চলাচল করতে হয়। এবার জুয়েল ভাই কাউন্সিলর নির্বাচিত হওয়ায় পর পৌর মেয়রের সহায় আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। কাউন্সিলর মিজানুর রহমান জুয়েল বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকেই সাধারণ মানুষ কে সাথে নিয়ে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি। আমি কাউন্সিলর হিসাবে নয় একজন সেবক হিসাবে জনগনের সুখে দুঃখে পাশে থেকে উন্নয়ন মূলক কাজ করে যেতে চাই। অবহেলিত এলাকাবাসীর দীর্ঘদিনের আশা পূরণ করতে পারায় আমি আনন্দিত। এর জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit