রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

‘লিটন দাসকে খুব মিস করছি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল যখন সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলায় ব্যস্ত, তখন লিটন কুমার দাস চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন। এই সুপার স্টাইলিস্ট ব্যাটার এমন একটা সময়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন, যখন তিনি ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছিলেন। তাকে ছাড়া দলের ওপেনিং পজিশন একেবারেই নড়বড়ে হয়ে গেছে। এশিয়া কাপে তাই লিটন কুমার দাসকে খুব মিস করছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সংবাদ সম্মেলনে সুজন বলেন, ‘আমাদের ব‍্যাটিংয়ের উন্নতিটা খুব প্রয়োজন।   আমাদের টপ অর্ডারে সবচেয়ে বড় সমস‍্যা, উদ্বোধনী জুটি ক্লিক করছে না কোনোভাবেই। আমরা অনেক জুটিকেই চেষ্টা করেছি। লিটন দাসকে খুব মিস করছি এই টুর্নামেন্টে। কিছু করার নাই। যেহেতু চোটের সমস‍্যা। আমরা অনেকগুলো খেলোয়াড়কে এই টুর্নামেন্টে পাচ্ছি না। আমি আশা করি, যারাই খেলবে ওপেনিংয়ে, তাদের যে পরিকল্পনা থাকবে, সেটা অনুযায়ী ব‍্যাট করবে। প্রথম বলেই ওদের কেউ মারতে গিয়ে আউট হতে পারে, এটা ঠিক আছে, আমি মেনে নেব। যখন অভিপ্রায় দেখি না তখনই আমাদের কষ্ট হয় বেশি। আমি ওই অভিপ্রায়টাই দেখতে চাই। মানসিকতার পরিবর্তন দেখতে চাই। ‘

শোনা যাচ্ছে, আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটিতে বদল আসতে পারে। এনামুল হক বিজয় আর নাঈম শেখের বদলে দেখা যেতে পারে সাব্বির রহমান আর মেহেদি হাসান মিরাজকে। টিম ডিরেক্টর আরও বলেন, ‘সহজ বলে কিছূই নাই। সবাই শক্তিশালী প্রতিপক্ষ। শ্রীলঙ্কা দলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা ওইটাই চাই যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের ক্রিকেটকে আমরা কন্ট্রোল করতে পারি। সুতরাং আমাদের ছেলেরা যদি ওই কন্ট্রোলটা করতে পারে, ব‍্যাটিংয়ে সেন্সিবল থাকে। এই সংস্করণে সেন্সিবল বলতে গেলে ২০ বলে ১০ রান করলে হবে না। এখানে বলে বলে রান করলেও জেতা যাবে না। ‘

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit