রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ফুলবাড়ীতে খোলা বাজারে ওএমএস এর খাদ্য শস্য বিক্রয়ের শুভ উদ্বোধন 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : সারাদেশের ন্যায় সরকারিভাবে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় (ওএমএস) ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে খাদ্য শস্য বিক্রয়ের শুভ উদ্বোধন হয়।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার টিটিই মোড় নামক স্থানে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয়ের শুভ উদ্বোধন করেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদ আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেললা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাঈন উদ্দিন, উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিমেষ রায়। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবু তাহের মো: মোফাখ খায়রুল ইসলাম, ওএমএস ডিলার মোঃ আব্দুল ছাত্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুরুপ একই দিনে স্বপ্নপুরী রোড সেনামার্কেট, বাংলা স্কুল কাঁটাবাড়ী সহ নিমতলা মোড় নামক স্থানে ওএমএস এর চাউল বিক্রয়ের উদ্বোধন হয়। আয়োজনে ছিলেন উপজেলা খাদ্য বিভাগ। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

কিউএনবি/অনিমা/০১.০৯.২০২২/বিকাল ৩.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit