মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

আনারস দিয়ে বানিয়ে ফেলুন কেক, রইল সহজ পদ্ধতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৩৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পাইন্যাপেল ফ্লেভারের কেক তো খেয়েছেন। এবার আসল আনারসের কেক বানিয়ে ফেলুন। তাও বাড়িতে।

আনারস ফল হিসেবে তো খাওয়াই যায় এমনকি কেক তৈরিও সম্ভব। আজকে আপনাদের জন্য আনারসের কেক নিয়ে আসা হয়েছে। পাইন্যাপেল ফ্লেভারের কেক তো খেয়েছেন। এবার আসল আনারসের কেক বানিয়ে ফেলুন। তাও বাড়িতে।

আনারসের কেক তৈরি করতে যে যে উপকরণ লাগবে-

আনারস ২টি (স্লাইস করে কাটা), ময়দা আধ কাপ, মাখন অথবা তেল আধ কাপ, চিনি আধ কাপ, গুঁড়ো দুধ ১ চা-চামচ, ডিম ২টি, বেকিং পাউডার আধ চা-চামচ এবং চিনি আধ কাপ।

আনারসের কেক তৈরি করার পদ্ধতি-

আনারস সেদ্ধ করে পানি ছেঁকে নিন। মাখন, চিনি ও ডিমের সঙ্গে ময়দা ও অন্যান্য উপাদান মিশিয়ে কেক তৈরির ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার চিনি গলিয়ে ক্যারামেল তৈরি করুন। কেক মোল্ডে ক্যারামেল মিশিয়ে তার উপর আনারসের টুকরোগুলো দিতে হবে। ওভেনে ১৭০ থেকে ১৮০ ডিগ্রিতে ৩০-৩৫ মিনিট ধরে বেক করে নিন। হয়ে গেলে আনমোল্ড করে নিতে হবে। এ ক্ষেত্রে নিচের দিকটা উপরে থাকবে। তারপর স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে রাখতে হবে। ঠান্ডা হলে পরিবেশন করুন। বাড়িতে অনেক আনারস জমে গেলে সহজেই কেক বানিয়ে চমকে দিন পরিবারের ছোট থেকে বড় সকলকে।

সূত্র: এবিপি আনন্দ

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit