বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

গর্বাচেভ ছিলেন দূরদর্শী নেতা: বাইডেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রয়াত সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভকে ‘বিরল নেতা’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

মঙ্গলবার সোভিয়েতের শেষ প্রেসিডেন্ট মিখাইলের মৃত্যুতে দেওয়া এক বিবৃতে তিনি একথা বলেন। খবর এএফপির।

বিবৃতিতে গর্বাচেভের গণতান্ত্রিক সংস্কারের কথা উল্লেখ করে বাইডেন বলেন, বিশ্বকে নিরাপদ করতে মিখাইল গর্বাচেভ যা করেছেন, তা ছিল এক বিরল নেতার কাজ। একটি ভিন্ন ভবিষ্যৎ এবং তা অর্জনের জন্য নিজের পুরো ক্যারিয়ারকে ঝুঁকিতে ফেলার সাহস ছিল মিখাইলের। 

তিনি বলেন, ‘মিখাইল গর্বাচেভ অসাধারণ দূরদর্শী একজন মানুষ ছিলেন।’ 

মস্কোর স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে ৯১ বছর বয়সী মিখাইল গর্বাচেভ মারা যান।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মিখাইল গর্বাচেভ মস্কোর কেন্দ্রীয় হাসপাতালে মারা যান। তিনি অনেক দিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। দীর্ঘ অসুস্থতার কারণেই তিনি মারা গেছেন। 

মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন। রাশিয়ায় দীর্ঘসময় ধরে চলা সমাজতন্ত্রের পতন হয়েছিল তার নেতৃত্বেই। ওই পতনের মধ্য দিয়ে বিশ্বে স্নায়ুযুদ্ধের অবসান ঘটেছিল। সোভিয়েত পতনের পর নিজেও ক্ষমতা হারান গর্বাচেভ। 

১৯৯৯ সালে স্ত্রী রাইসা গর্বাচেভের মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েন মিখাইল। জানা গেছে, মস্কোর নোভোডেভিচি কবরস্থানে স্ত্রী রাইসার পাশে সমাহিত করা হবে তাকে।

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit