মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

বলিউডের ‘মুন্নাভাই এমবিবিএস থ্রি’তে চঞ্চল, গুঞ্জন নাকি সত্যি?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৫৮ Time View

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার হাত ধরে কয়েকদিন থেকেই ঘুরে বেড়াচ্ছে একটি খবর। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নাকি দেখা যেতে পারে বলিউড ছবির পরিচালক রাজকুমার হিরানির ‘মুন্নাভাই এমবিবিএস থ্রি’তে! আর এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই এপার ও ওপার বাংলাতে চঞ্চল অনুরাগীদের মধ্যে হইচই শুরু। অভিনেতাকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এসেছেন তার ফ্যানেরা। আর এ খবর অভিনেতার কানে পৌঁছতেই মুখ খুললেন চঞ্চল নিজেই। স্পষ্ট জানালেন, ”মুন্নাভাই এমবিবিএস থ্রিতে আমি নেই! এটা নেহাৎ গুঞ্জন।”

কাণ্ডটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি ডিজনি-হটস্টার ওটিটির চিফ অপারেশন অফিসার হুজেফা কাপাডিয়া ফেসবুকে চঞ্চলকে নিয়ে একটি পোস্ট করেন। আর সেই পোস্ট থেকেই শুরু হয় গুঞ্জন। হুজেফা পোস্টে লেখেন, ”ভাই তুমি একজন সত্যিকারের শিল্পী। ভগবান প্রদত্ত অভিনয় গুণ রয়েছে তোমার। তোমার অভিনয়, অভিব্যক্তি দিয়ে যে কাউকে তুমি মোহিত করে দিতে পার। তোমাকে স্যালুট। সবে তোমার সিরিজটা দেখা শেষ করলাম। দ্বিতীয় পার্ট দেখার জন্য আর ধৈর্য ধরছে না। তোমাকে তাড়াতাড়ি আমাদের কাস্টিং টেবিলে দেখতে চাই। চল কিছু প্ল্যান করা যাক।” এত পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু গুঞ্জন ছড়ায় হুজেফার লেখা আরও কয়েকটি শব্দকে সঙ্গে নিয়েই। হুজেফা আরও লেখেন, ”চঞ্চল তোমাকে মামু, মুন্না ভাই খুঁজছে। বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট!” ব্যস, হুজেফার এই কথা থেকেই গুঞ্জন ছড়ায়, রাজকুমার হিরানির ‘মুন্নাভাই’ সিরিজের নতুন ছবিতে নাকি দেখা যাবে চঞ্চলকে!

বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে অভিনেতা চঞ্চল খোদ জানান, ”নতুন মুন্নাভাইয়ে অভিনয়ের খবরটা আমার কানে এসেছে। তবে সবাইকে বলতে চাই, এখবর একেবারেই ভিত্তিহীন। মুন্নাভাইয়ে আমি নেই।” তবে চঞ্চল এ খবরকে গুঞ্জন হিসেবে উড়িয়ে দিলেও, তিনি জানিয়েছেন, ডিজনি-হটস্টারের একটি কাজের জন্য রাজকুমার হিরানির সঙ্গে তার কথা চলছে।

সম্প্রতি হইচইয়ে মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত সিরিজ ‘কারাগার’। ইতিমধ্যেই এই সিরিজ নিয়ে আলোচনা শুরু হয়েছে দুই বাংলায়। বিশেষ করে চঞ্চল চৌধুরীর অভিনয় দেখে তাক লেগেছে দুই বাংলার সিনেপ্রেমী মানুষদের। এমনকী, টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও চঞ্চলের প্রশংসায় পঞ্চমুখ। সৃজিত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, চঞ্চল চৌধুরী ভবিষ্যত প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের প্রশিক্ষণ দেওয়া উচিত। শুধু তাই নয়, সৃজিতের কথায় ‘চঞ্চল চৌধুরী গোটা উপমহাদেশের গর্ব।’

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit