রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

মধ্যরাতের গল্প নিয়ে আসছেন টেইলর সুইফট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৬৩ Time View

বিনোদন ডেস্ক : নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন টেইলর সুইফট। তার নতুন অ্যালবাম ‘মিডনাইটস’। এটি তার ১০ম স্টুডিও অ্যালবাম। প্রকাশিত হবে আগামী ২১ অক্টোবর। মধ্যরাতের সুখ-দুঃখের গল্প গানে গানে বলবেন টেইলর। এমটিভির বার্ষিক ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা সম্মাননা গ্রহণের সময় তিনি এ ঘোষণা দেন। ‘অল টু ওয়েল’ গানটির জন্য বর্ষসেরা ভিডিওর পুরস্কার পেয়েছেন টেইলর।

পুরস্কার গ্রহণ করে ৩২ বছর বয়সী এ গায়িকা বলেন, ‘আমরা যা সৃষ্টি করেছি তা নিয়ে গর্বিত। আপনাদের (ভক্তদের) ভালোবাসা না পেলে এটি বানাতে পারতাম না। এই ভালোবাসা যদি অব্যাহত রাখেন তাহলে আপনাদের আমি জানাতে চাই, আমার নতুন অ্যালবাম আসছে। এ বিষয়ে মধ্যরাতে বিস্তারিত জানাবো’। পরে ইনস্টাগ্রামে টেইলর জানান, ‘মধ্যরাতে লেখা গান নিয়েই এ অ্যালবাম। ভয় ও সুন্দর স্বপ্নের ভেতরের যাত্রার কথা বলবে অ্যালবামটি। এতে ১৩টি গান থাকছে’।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit