শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিগগিরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৬৪ Time View

ডেস্ক নিউজ : শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা ঠেকাতে কাউন্সেলিং কার্যক্রম জোরদার করতে শিগগিরই বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সংগঠন উপাচার্য পরিষদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব) সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী। ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকতারুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

দীপু মনি বলেন, যে কোনো আত্মহত্যাই অনাকাঙ্ক্ষিত। অনেক ক্ষেত্রে পারিবারিক প্রত্যাশার চাপ বেশি থাকে শিক্ষার্থীদের উপর। পিতা-মাতার মাধ্যমে শিক্ষার্থীদের শারিরীক নির্যাতনের ঘটনাও ঘটে। করোনার প্রভাবেও শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারে শিক্ষার্থীদের কাউন্সেলিং করতে হবে। মাধ্যমিকের ২ লাখ শিক্ষককে কাউন্সেলিং বিষয়ে ট্রেনিং দেয়া হচ্ছে। প্রতি বিদ্যালয়ে ২ জন কাউন্সেলিং অভিজ্ঞ শিক্ষক থাকবেন। 

মতবিনিময় সবায় আরও অংশ নেন ইরাবের উপদেষ্টা রাকিব উদ্দিন, সাবেক সভাপতি মুসতাক আহমেদ, সহ সভাপতি নুরুজ্জামান মামুন, যুগ্ম সম্পাদক নাজিউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন, কোষাধ্যক্ষ এলতেফাত হোসাইন, দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, প্রচার সম্পাদক রাহুল শর্মা, প্রকাশনা সম্পাদক তুহিন সাইফুল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রুম্মান তূর্য, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মুরাদ মজুমদার, আইসিটি সম্পাদক এনামুল হক প্রিন্স, কার্যনির্বাহী সদস্য বিভাষ বাড়ৈ, আবদুল হাই তুহিনসহ অন্যরা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit