মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

মার্কিন ড্রোনকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে পাকিস্তান: তালেবান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের প্রবেশ করতে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে মার্কিন ড্রোনকে বলে তালেবানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ অভিযোগ করেছেন৷ বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অবশ্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি৷এর আগেও কাবুলে মার্কিন ড্রোন হানার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান৷ সম্প্রতি মার্কিন ড্রোন হামলায় নিহত হন আল-কায়েদার শীর্ষ নেতা আল-জাওয়াহিরি৷ মার্কিন ড্রোন হানার খবর তারা আগেই জানত, আফগানিস্তানের আনা এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান কর্তৃপক্ষ৷

আফগানিস্তানের শাসক তালেবান যখন পাকিস্তান ও পাকিস্তানি তালেবান জঙ্গিদের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে, এই পরিস্থিতিতে ইয়াকুবের মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

আফগানিস্তান বাণিজ্যের  কারণে পাকিস্তানের উপর অনেক বেশি নির্ভরশীল৷ এদিকে অর্থনৈতিক বিপর্যয়ে জর্জরিত পাকিস্তান৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই কারণে যুক্তরাষ্ট্রকে সাহায্য করে ‘সুনজরে’ থাকতে চাইছে পাকিস্তান৷ অবশ্য তালেবান দাবি করেছে, তারা জুলাইয়ে হওয়া মার্কিন ড্রোন অভিযানের তদন্ত করছে৷ আল-কায়েদা নেতার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি বলেও জানিয়েছে তালেবান৷

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit