শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলেই ‘সেঞ্চুরি’ করবেন কোহলি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : এ মুহূর্তে ক্রিকেটবিশ্বের অন্যতম প্রশ্ন – কবে রানে ফিরবেন বিরাট কোহলি? দীর্ঘসময় যাবত রানখরায় ভুগছেন এই ভারতীয় ব্যাটিং সেনসেশন। ফর্মহীনতায় প্রায় এক মাস বিশ্রামে ছিলেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অংশ নেননি তিনি।  ভক্ত-অনুরাগীদের আশা বিরতি থেকে ফিরে এশিয়া কাপেই রানে ফিরবেন কোহলি।  ফর্মে ফিরতে মরিয়া কোহলি নিজেও।  

এমন পরিস্থিতিতে সামনে এলো এক পরিসংখ্যান।  যা বলছে, এশিয়া কাপে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলেই সেঞ্চুরি করবেন কোহলি।  এটা একেবারে নিশ্চিত! এছাড়া ক্রিকেট ইতিহাসে গড়বেন অনন্য এক নজির, যে নজির কোহলির আগে শুধুমাত্র রয়েছে নিউজিল্যান্ডের রস টেলরের।

বিষয়টি হচ্ছে, রোববার ক্যারিয়ারের ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন কোহলি।  রানের সংখ্যায় নয়; ম্যাচসংখ্যায় সেঞ্চুরি হাঁকাবেন ভারতের সাবেক অধিনায়ক।  আর বিশ্বে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিটি ফরম্যাটে ১০০ ম্যাচ খেলার নজির গড়া হবে সেদিন কোহলির। ২০২০ সালে নিউজিল্যান্ডের রস টেলর প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন।  এবার দ্বিতীয় তারকা হিসেবে কোহলি সেই মাইলফলক ছুঁতে চলেছেন।  আর কোনো ক্রিকেটার এই মাইলফলক স্পর্শ করতে পারেননি এখনও।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit