বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

দাদীর কুলখানী শেষে ফেরা হলোনা শশুরবাড়ি রুমার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১৩৭ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : দাদীর কুলখানী শেষে ফেরা হলোনা  শশুরবাড়ি  রুমা আক্তারের (২২) পাথর বোঝাই ঘাতক ট্রাক কেড়ে নিল ১১ মাস বয়সি নুরশিদ তারাবানু (আফরা) মাকে। শুক্রবার (২৬ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে মাটিরাঙার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।নিহত রুমা আক্তার মাটিরাঙার আমতলী ইউনিয়নের করল্যাছড়ি পুরানবাজার এলাকার মো. রোশন আলীর মেয়ে।  সে নোয়াখালী জেলার সেনবাগের মো. আবব্দুল্লাহর স্ত্রী।  

স্থানীয় ও স্বজনদের  সুত্রে জানা গেছে, রুমা আক্তার  দাদীর কুলখানী শেষে শশুরবাড়ি নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে তার ১১ মাস বয়সি  কণ্যা  নুরশিদ তারাবানু (আফরা) কে নিয়ে   মাহিন্দ্র যোগে মাটিরাঙা আসার পথে বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় ঝুকিপুর্ন মোড়ে মাহিন্দ্র থেকে ছিটকে পড়ে যায়। এসময় মাটিরাঙ্গা থেকে তবলছড়িগামী পাথর বোঝাই দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৫৯) চাপায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রুমা আক্তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার  অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানোর হয়েছে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, ঘাতক ট্রাক ও মাহিন্দ্র পুলিশ হেফাজতে রয়েছে, তবে চালক পলাতক রয়েছে। 

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit