সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

বর্তমান নির্বাচন কমিশন সরকারের দালাল হিসেবে কাজ করছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : বর্তমান নির্বাচন কমিশন সরকারের দালাল হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার (২৬ আগস্ট) সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই অভিযোগ করেন। নির্বাচন কমিশনকে উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা জানি যে, এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। এটা বর্তমান সরকারের আনুকূল্যে।

নির্বাচন কমিশন তাদের দালাল হিসেবে কাজ করছে। অতীতে ২০১৪ ও ২০১৮ সালেও তারা এটা করেছে, এবারও করবে। সেজন্য কিন্তু আমরা নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় যুক্ত হই নাই, তাদের সংলাপেও আমরা অংশগ্রহণ করি নাই। ”আগামী নির্বাচনে ইভিএমে দেড়শ আসনে ভোট করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, ‘‘যারা সংলাপে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে বেশিরভাগ দল ইভিএমের বিরুদ্ধে কথা বলেছে। ইভিএম এমন একটা পদ্ধতি যেটা মানুষ তৈরি করে। মানুষেরা কিন্তু সেটা পরিবর্তন করতে পারে। সেজন্য দেখলাম পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে ইভিএম পদ্ধতি বাতিল করে দিয়েছে। ”

ইভিএম সম্পর্কে অভিযোগ করে তিনি আরো বলেন, ‘এদেশের মানুষ যেখানে নিজের হাতে ভোট দেয়ার অধিকার পায় না সেখানে মেশিনের মাধ্যমে কিভাবে ভোট নিশ্চিত হবে? বিগত নির্বাচনগুলোতে আওয়ামীলীগ একবার বিনাভোটে এসেছে, এইবার ইভিএমের মাধ্যমে ভোট চুরি করতে চায়।  আমরা বলেছি, এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচনে যাব না, এদেশের মানুষ যাবে না। ভোটে ইভিএম চালু করা হলে আমরা এটা গ্রহণ করব না। দেশের বর্তমান অবস্থার জন্য সরকারের দুর্নীতি ও ব্যর্থতাকে দায়ী করে অবিলম্বে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

জাতীয়তাবাদী ‍মুক্তিযোদ্ধা দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ সকালে সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit