বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন প্রয়াত অভিনেতার মা

প্রতিষ্ঠার ৫৮ বছর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৪৮৪ Time View

ডেস্ক নিউজ : হাসপাতাল প্রতিষ্ঠার দীর্ঘ ৫৮ বছর পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান পদ্ধতিতে  প্রথম নবজাতকের জন্ম হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রথমবারের মতো এই হাসপাতালে সিজার অপারেশন করা হয়। 

জানা যায়, ১৯৬৪ সালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়।  ২০০৫ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫১ শয্যায় উন্নীত হয়। এর পর বিভিন্ন সময় নানা উদ্যোগ নিলেও সিজারিয়ান অপারেশনের সুযোগ তৈরি হয়নি। চার মাস আগে একজন গাইনি কনসালট্যান্ট হাসপাতালে নিয়োগ পাওয়ায় সিজারিয়ান অপারেশনের সুযোগ তৈরি হয়।

উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মতিউর রহমানের স্ত্রী ফাতেমা খাতুন সিজারের মাধ্যমে প্রথমবারের মতো কন্যাসন্তানের জন্ম দেন। বৃহস্পতিবার বিকালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালট্যান্ট ডা. হাসিনা চৌধুরীর নেতৃত্বে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের কন্যাসন্তান হয়। নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসুধন ধর জানান, হাসপাতালে প্রথমবারের মতো সিজারের মাধ্যমে সন্তান প্রসব হয়েছে। মা ও নবজাতক সুস্থ রয়েছে। এখন থেকে গর্ভবতী মায়েরা প্রয়োজনে নিয়মিত সিজার করতে পারবেন। 

হাসপাতালে সিজারিয়ান পদ্ধতি চালু হওয়ায় নবজাতক সন্তান ও তার পরিবারকে অভিনন্দন জানাতে হাসপাতালে যান জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এবং থানার ওসি মিজানুর রহমানসহ এলাকার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit