বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

বিজয়নগরে বন্ধ করা হলো ২৫ করাত কল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৩০ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫টি করাত কল বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে নয়টি করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ১৬টি করাত কলের যন্ত্রাংশ নিয়ে আসা হয়। এ সময় একটি করাত কলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় শুধুমাত্র একটি করাত কলের অনুমোদনের কাগজপত্র পাওয়া যায়। 

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এইচ. ইরফান উদ্দিন আহম্মেদ উপজেলার হরষপুর, পাহাড়পুর, বিষ্ণুপুর ও চম্পকনগর ইউনিয়নের ২৫টি করাত কলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। তিনি জানিয়েছেন, অভিযান পরিচালনাকালে ২৬টি করাত কলের মধ্যে একটি করাত কলকে বৈধ পাওয়া যায়। বাকি ২৫টি করাত কলের একটিরও লাইসেন্স নেই। ২৫টি করাত কলের মধ্যে নয়টি বিদ্যুৎ চালিত ও ১৬টি ডিজেলে চালিত।

অভিযানকালে নয়টি করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে একটি করাত কলকে আগে সতর্ক করা সত্ত্বেও লাইসেন্স না করার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  ডিজেল চালিত ১৬টি করাত কলের মেশিন চালু করার হ্যান্ডেল জব্দ করে বন বিভাগের কাছে দেওয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার বাকি  ইউনিয়নগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে বলেও তিনি জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/২৫.০৮.২০২২/দুপুর ১.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit