সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

বৃষ্টিপাত বাড়ায় কমবে গরম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। এ ছাড়া আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়াবিদ সাহারা সুলতানা জানান, দিন ও রাতের তাপমাত্রা স্থানভেদে শূন্য দশমিক ৫ থেকে সর্বোচ্চ ১ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় সামান্য বৃষ্টিপাত হতে পারে।

তবে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে। আগস্ট মাস জুড়ে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কমে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহসহ দেশজুড়ে ভাপসা গরম বিরাজমান। চার দেয়ালের শহর থেকে শুরু করে বিপর্যস্ত প্রান্তিক জনজীবন। গ্রামের অধিকাংশই বাণিজ্যিক বা পারিবারের চাহিদা মেটাতে ফসল উৎপাদন করে থাকে। এ ছাড়া রয়েছে মাঠেঘাটে খেটে খাওয়া দিনমজুর। রাজধানীর গণপরিবহনে যাতায়াতের তিক্ত অভিজ্ঞতা জানিয়ে কর্মজীবী মো. ইব্রাহীম জানান, অধিকাংশ গণপরিবহনেই নেই ফ্যানের ব্যবস্থা। দাঁড়িয়ে গাদাগাদি করে লোক নেওয়া হয়। অফিস যেতে ও আসতে প্রতিবারই ঘামে পোশাক ভিজে যায়।

আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বিগত ২৪ ঘণ্টায় সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৫ দশমকি ৪ ডিগ্রি এবং দ্বিতীয় সর্বোচ্চ শ্রীমঙ্গলে ৩৫ দশমকি ২ ডিগ্রি সেলসিয়াস। আগস্ট মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ায় দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ পরিলক্ষিত হয়। গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কারণে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে এসেছে।  

স্থল নিম্নচাপটি ক্রমশ দুর্বল হয়ে বুধবার সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। যা বাংলাদেশে মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টি হতে পারে। এ সকল এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit