সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ

কুষ্টিয়ায় পাসপোর্ট অফিসে দুদকের অভিযান : ৩ জনের কারাদন্ড

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৭৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ৩ দালালকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আনসার সদস্যসহ দু’জনকে ৩ মাস এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস আদর্শপাড়া সলক আলীর ছেলে রিপন (২৭), চৌড়হাস এলাকার ছরোয়ার হোসেনের ছেলে মহিবুল (৪০) এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসের আনসার সদস্য দেলোয়ার হোসেন (৪০)।

দুদক ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা গেছে, পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা মানুষ দালালের হয়রানির শিকার হচ্ছেন, এমন অভিযোগের ভিত্তিতে সেখানে দুদক অভিযান পরিচালনা করে। পরে তারা পাসপোর্ট অফিসের ভেতর ও বাইরে থেকে ২জনকে আটক করে। এ সময় পাসপোর্ট অফিসের আনসার সদস্যের বিভিন্ন কক্ষ তল্লাশি ১লক্ষ ৩৩ হাজার টাকা সহ পাসপোর্ট বই উদ্ধার করে দুদক সদস্যরা। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক দবির উদ্দিন আটক ব্যক্তিদের দু’জনকে তিন মাস এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেকে ৫০০০ টাকা করে আর্থিক জরিমানা করেন।

দুর্নীতি দমন কমিশনের কুষ্টিয়ার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নিল কমল পাল জানান, পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সেবাগ্রহীতারা দালালের হয়রানির শিকার হচ্ছেন, এমন অভিযোগ ছিল। আমরা পাসপোর্ট অফিসের প্রধান কর্মকর্তাকে সাবধান করে দিয়েছি, তাঁদের অফিসের কোনো কর্মচারী যেন দালালের সঙ্গে যোগসাজশ করে সেবা না দেন বলে তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit