সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

দেশের মানুষকে শোষণ করার জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়েছিল। পাকিস্তান বঙ্গবন্ধুকে হত্যা করতে সাহস পায়নি। কিন্তু আমাদের দেশের কুলাঙ্গাররা নিমর্মভাবে জাতির পিতার পরিবারকে হত্যা করেছে। তারা চেয়েছিল বাংলাদেশকে বিশ্ব দরবারে ভিক্ষুক হিসেবে চিহ্নিত করতে, সেই স্বপ্ন তাদের সফল হয়নি।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী রাজাকার-আলবদরদের গাড়িতে পতাকা উড়ানোর অধিকার দিয়েছিল বিএনপি। বঙ্গবন্ধু দেশের মানুষকে মনে-প্রাণে ভালোবাসতেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ছে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে শেখ হাসিনার সরকার সম্মানি ভাতা বৃদ্ধিসহ তাদের আবাসস্থল তৈরি করে দিচ্ছেন। নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শহীদুল্লাহ, খাড়েরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহম্মেদ খান, বীর মুক্তিযেদ্ধা এস আর এম ফারুক, ব্রাক্ষণবাড়িয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে আগত এম ওয়াছেল সিদ্দিকী, মো. আবু হোরায়রাহ, অ্যাডভোকেট আক্তার হোসেন সাঈদ, রোস্তম আলী, তাজুল ইসলাম ও রুহুল আমিন ভূইয়া বকুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) সামছুল আলম।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit