সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

ভোলাহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৯৫ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগষ্ট বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মেডিকেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে দেশে জ্বালানি তেল, পরিবহনের ভাড়াসহ বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃআমিনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক উপজেলা বিএনপি সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মোঃ তারেক আহমেদ,জেলা ছাত্রদলের সাবেক নেতা মোঃ তারেক রহমান, ভোলাহাট বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু, বিএনপি দলদলী ইউনিয়ন সাবেক সভাপতি মোঃ তরিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ ইবনে কাজেম, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোসাঃ রেশমাতুল আরশ রেখা, জাতীয় সংসদ সদস্যের পিএস কায়সার আহমেদ,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মহসীন আরাফাত রহমান সনিসহ অন্যরা।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit