সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১০৩ Time View

ডেস্কনিউজঃ সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ইউনাউটেড হাসপাতালে আজ বুধবার দুপুর ১টায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবু্ব।

মাহবুব তালুকদারের বয়স হয়েছিল ৮০ বছর। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে শপথ নেন মাহবুব তালুকদার।

সরকারি চাকরি করলেও লেখক, কবি ও সাহিত্যিক হিসেবেই বেশি পরিচিতি মাহবুব তালুকদারের। শিশুসাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও পেয়েছেন এ নির্বাচন কমিশনার।

মাহবুব তালুকদার ১৯৯৯ সালে সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব থাকা অবস্থায় অবসর নেন। তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর সহকারী প্রেস সচিবের দায়িত্ব পান তিনি।

১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জন্ম মাহবুব তালুকদারের। নবাবপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন এবং মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ে চাকুরিতে যোগ দেন। পরবর্তীকালে তিনি সরকারি চাকরির ধারাবাহিকতায় বঙ্গবভনে পাঁচ বছর অবস্থানকালে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

কিউএনবি/বিপুল/২৪.০৮.২০২২/সন্ধ্যা ৬.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit