মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই ইরানের সঙ্গে যুদ্ধে কতজন হাসপাতালে, মুখ খুলল ইসরাইল নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী পাপ মুক্ত জীবনের প্রশিক্ষণের মাস হচ্ছে রমজান- মিয়া গোলাম পরওয়ার অমর একুশে গ্রন্থমেলায় এ কে এম সুলতান মাহমুদ রচিত “মুখ ও মুখোশ” উপন্যাসের মোড়ক উন্মোচন উলিপুরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয়ের উদ্বোধন ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক  চোরাচালান মালামাল আটক সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড? পরিসংখ্যানে কে এগিয়ে

আল্লামা আরশাদ মাদানী হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গুরুতর অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিশ্বখ্যাত ইসলামিক স্কলার, ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন ও জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি ‘আমিরুল হিন্দ’ আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি। বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে তাকে নয়াদিল্লির ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ডা. আজমত করিমের তত্ত্বাবধানে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন।

জমিয়তে ওলামায়ে হিন্দ সূত্রে জানা গেছে, সাইয়েদ আরশাদ মাদানি গত কয়েকদিন ধরে জ্বর, ডায়রিয়া ইত্যাদিতে ভুগছিলেন। বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মাওলানা আরশাদ মাদানির সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকার পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।  তিনি মাওলানা আরশাদ মাদানীর শীষ্য।   

আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী ব্রিটিশবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানীর ছেলে ও মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানীর চাচা। বর্তমানে তাকে ভারতের অন্যতম প্রভাবশালী আলেম হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। ২০২০ সালে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন ও ২০২১ সালে তিনি পঞ্চম ‘আমিরুল হিন্দ’ নির্বাচিত হন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit