শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

লাস্যময়ী নারীর মুখে লুকিয়ে বলিউডের কে এই অভিনেতা?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : চেয়ারে বসে আছেন লাস্যময়ী এক নারী। পরনে তার ধূসর রঙের গাউন, ঠোঁটে লাল লিপস্টিক, ভারী মেকআপ আর নজর কাড়া হেয়ার স্টাইলে বসে আছেন তিনি।  হাত থেকে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। তার আকর্ষণীয় চাহনিতে যে কেউ প্রেমে পড়তে পারে। ভুল ভাঙবে ঠিক তখন যখন জানতে পারবে লাস্যময়ী এই ছবির ভেতর লুকিয়ে আছেন একজন অভিনেতা। তখন যে কারো চোখ কপালে উঠতে বাধ্য।

ঠিক তা-ই করে দেখালেন বলিউডের দক্ষ অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবিটি ছিল তার ‘হাড্ডি’ সিনেমার মোশন পোস্টারের। প্রিয় অভিনেতাকে এই লুকে দেখে অবাক তার ভক্তরা। নারী রূপে দেখে চেনার কোনো উপায় নেই যে তিনিই হচ্ছেন নওয়াজ। মোশন পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অভিনেতা নিজেই লিখেছেন, ‘অপরাধকে এর আগে এত সুন্দর দেখায়নি। ’ পোস্টারটিতে দেখা যায়, তার হাত থেকে রক্ত ঝরছে, ঠিক পাশেই রাখা ধারালো একটি রক্তমিশ্রিত অস্ত্র।

নওয়াজের কথা থেকে ধারণা করা যাচ্ছে, সিনেমাটি একটি প্রতিশোধের গল্প থেকে নির্মিত। যেটি পরিচালনা করেছেন অক্ষত অজয় শর্মা ও প্রযোজনা করেছে জি স্টুডিও এবং আনন্দিতা স্টুডিও। নওয়াজকে এমন রূপে দেখে নেটিজেনদের মাঝে নানা রকম আলোচনা-সমালোচনার ঝর উঠেছে। তাদের একজন লিখেছেন, ‘ব্যাপারটা মাথার ওপর দিয়ে গেল। ’ আরেকজন লিখেছেন, ‘যারা সিনেমার সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ। ’ কেউ কেউ আবার মজা করে লিখেছেন, ‘নওয়াজ ভাই আপনার ফিগার তো অভিনেত্রীদের চেয়েও সুন্দর। কিভাবে বানালেন এমন ফিগার?’

সিনেমায় অভিনয় প্রসঙ্গে নওয়াজউদ্দিন বলেন, ‘বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও হাড্ডি আমার জন্য ইউনিক ও স্পেশাল। এ ধরনের কোনো চরিত্রে আগে অভিনয় করিনি। ’‘হাড্ডি’র চিত্রনাট্য লিখেছেন সিনেমাটির পরিচালক অক্ষত অজয় শর্মা এবং অদম্যা বাল্লা দুজন মিলে। ‘হাড্ডি’ প্রসঙ্গে অজয় বলেন, ‘খুব উত্তেজনা কাজ করছে। হাড্ডির মাধ্যমে নওয়াজউদ্দিন সিদ্দিকির সাথে কাজ করার সুযোগ পেয়েছি। কাজ শুরুর অপেক্ষায় আছি। ’নওয়াজ সিদ্দিকী সব সময় তার ভিন্নধর্মী কাজের কারণেই আলোচনায় আসেন। এখন দেখার বিষয় তিনি এই সিনেমায় অভিনয় দিয়ে কতটুকু আলোচনার কেন্দ্রে আসতে পারেন। এর আগে তাকে ‘ভিলেন ইন হিরোপান্তি-২’-এ দেখা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit