বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে বরখাস্তের বৈধতা নিয়ে হাইকোর্টের প্রশ্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। কেন এই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। জাহাঙ্গীরের করা রিটে মঙ্গলবার এ রুল দেন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে। স্থানীয় সরকার সচিব, উপসচিব, আইনসচিব ও গাজীপুর জেলা প্রশাসককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে জাহাঙ্গীরের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন আইনজীবী বেলায়েত হোসেন ও মশিউর রহমান সবুজ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।শুনানিতে রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে যেসব অভিযোগে বরখাস্ত করা হয়েছে সেই একই অভিযোগ ২০২০ সালেও একবার তোলা হয়েছিল। এরপর একই বছরের ১২ অগাস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অভিযোগকারীদের ডেকে শুনানি করা হয়। শুনানি শেষে ওই সব অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে রিপোর্ট দেয়। সুতরাং এ অভিযোগের সারবত্তা নেই। ’

অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন শুনানিতে বলেন, ‘জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। এর মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হলে তিনি গত ২০ জুলাই লিখিত জবাব দিয়েছেন। অভিযোগের বিষয়টি দায়িত্বশীল ব্যক্তিরা যাচাই-বাছাই করে দেখছেন। ফলে অভিযোগের সারবত্তা আছে কি নাই, তা এখন বলা যাচ্ছে না।তার আগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গত বছর ১৯ নভেম্বর জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। এর এক সপ্তাহের মাথায় ভুয়া দরপত্র, দরপত্রে ও বিভিন্ন পদে লোকবল নিয়োগে অনিয়মসহ নানা অভিযোগে ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত বছর ২৫ নভেম্বর জাহাঙ্গীরকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলম গত ১৪ আগস্ট হাইকোর্টে রিট করেন।

২০১৮ সালে গাজীপুর সিটি করপোরশেন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীতা নিয়ে দলীয় প্রতীকে মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। বিতর্কিত মন্তব্যের জেরে দল থেকে বহিষ্কারের পর বিভিন্ন জেলায় জাহাঙ্গীরের বিরুদ্ধে সাতটি মামলা হয়। এসব মামলার সব ক‘টিতে জামিনে আছেন বলে সাংবাদিকদের জানান জাহাঙ্গীর আলম।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit