ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বুধবার হতে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চালু থাকবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অফিস আগামীকাল বুধবার হতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। নামাজ ও দুপুরের খাবারের জন্য দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
পূর্বের ন্যায় শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে।
কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮