শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

গাছ তলায় নষ্ট হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোটি টাকার বাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩০৮ Time View

ডেস্ক নিউজ : অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ কোটি টাকা সমমূল্যের বাস। শিক্ষার্থীদের পরিবহন সংকট থাকা স্বত্ত্বেও দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে কাঁঠালতলায় ৪টি ও বিজ্ঞান অনুষদের সামনে ৩টি সর্বমোট সাতটি বাস দীর্ঘদিন যাবত অচল অবস্থায় পড়ে আছে। 

এছাড়াও নিউ একাডেমিক ভবনের আন্ডারগ্রাউন্ডে ৩টি মাইক্রোবাস অচল অবস্থায় পড়ে আছে। পড়ে থাকার কারণে টায়ার ইঞ্জিনসহ অনেক যন্ত্রাংশ প্রায় নষ্ট হয়ে যাচ্ছে বাসগুলোর।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সূত্রে জানা যায়, প্রতিটি বাসের ক্রয়মূল্য প্রায় ৪৫ লাখ টাকা। যার ভেতর ৬টি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয় করা এবং একটি জনতা ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে উপহার পাওয়া।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে কাঁঠালতলায় ৪টি এবং সাইন্স অনুষদের সামনে ৩টি বাস অনেক দিন যাবৎ পড়ে আছে, যেগুলো কোনো রুটে ব্যবহার করা হয় না। এর ফলে একদিকে যেমন বাসগুলো দিয়ে শিক্ষক-শিক্ষার্থী কেউ উপকার পাচ্ছেননা, অপরদিকে ছোট ক্যাম্পাসের ভেতর গাড়িগুলো পড়ে থাকার কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছে। 

দীর্ঘদিন থেকে এগুলো অচল অবস্থায় থাকায় যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তীতে এই বাসগুলো ব্যবহারের অনুপযোগী হওয়ার আশংকা রয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ-আল-মাসুদ বলেন, “পরিবহন পুলে সর্বমোট ৫৬টি গাড়ি আছে, যার একটিও পুরোপুরি নষ্ট বা ফেলে দেওয়ার মতো না। মূল সমস্যা ড্রাইভার সঙ্কট। আমাদের আরও ১৪ জন ড্রাইভার প্রয়োজন। অন্তত ৫ জন ড্রাইভার এখনই না হলে পরিচালনা কঠিন হয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “ইউজিসির কাছে চাহিদা দেওয়া আছে। নতুন করে ড্রাইভার নিয়োগ দেওয়া হলে পড়ে থাকা গাড়িগুলো মেরামত করে রুট দেওয়া হবে।”

কিউএনবি/অনিমা/২৩.০৮.২০২২/দুপুর ২.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit