শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যা, দুই ভাসুরের যাবজ্জীবন কারাদন্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৮০ Time View
নোয়াখালী প্রতিনিধি  : নোয়াখালীর সদর উপজেলায় পূর্ব বিরোধে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে দুই ভাসুরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দন্ডিত মাইনুদ্দিন (৪৫) ও সবুজ (৩০) নোয়াখালীর সদর উপজেলার দয়ারামদি গ্রামের সারেং বাড়ির তাজুল ইসলামের ছেলে। নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক এনএম  মোর্শেদ খান গতকাল সোমবার বিকেল ৪টার দিকে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবনের পাশাপাশি আদালত তাদেরকে ২০ হাজার টাকা অর্থদন্ড এবং তা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন।

রায় ঘোষণার সময় আসামি মাইনুদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। এরপর তাকে পুলিশ পাহারায় নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। তবে অপর আসামি সবুজ পলাতক ছিলেন।আদালতের নথি ও মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যা, ২০০৬ সালের ১২ ফেব্রুয়ারি রাতে আসামি মাইনুদ্দিন ও সবুজ গৃহবধূ আমেনা বেগমকে মারধর করে হত্যা করেন। আমেনার স্বামী বিদেশ থাকায় তার মা রোমেনা বেগমকে জানান। এরপর দ্রুত মরদেহ দাফন করেন।নিহতের মা রোমেনা বেগম বলেন, তারা আমার মেয়েকে হত্যা করে দ্রুত মরদেহ দাফন করে। পরবর্তীতে তিনি পুকুরে তার জামা কাপড় ভাসতে দেখে।  আখি ও টুটুল নামে দুই নাতি তাদের মায়ের মৃত্যুর বর্ণনা দেয়। পরবর্তীতে তিনি বাদী হয়ে ২০০৬ সালের ২১ মার্চ আদালতে মামলা করেন। রাষ্ট্রপক্ষের নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি (পিপি) মো. এমদাদ হোসেন কৈশোর বলেন, দীর্ঘ শুনানী শেষে এ মামলায় অভিযুক্ত মাইনুদ্দিন ও সবুজকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আদালত এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। 

কিউএনবি/অনিমা/২৩.০৮.২০২২/সকাল ৯.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit