শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

লুট হচ্ছে ইয়েমেনের তেল-সম্পদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগ্রাসী সৌদি জোট গত চার বছরে ইয়েমেনের সাড়ে নয়শ’ কোটি ডলার মূল্যের জ্বালানী তেল সম্পদ লুট করেছে বলে দাবি করেছেন দেশটির তেল ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী আহমাদ দারাস। এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

তিনি আরও বলেছেন, “টোটাল ও শ্লামবার্গারসহ পশ্চিমা কোম্পানিগুলো ইয়েমেনের তেল সম্পদ লুণ্ঠনে এবং কেনা-বেচায় ভূমিকা রেখেছে। এই হিসাবের বাইরেও লুণ্ঠনের  অনেক তথ্য হয়তো এখনও প্রকাশ হয়নি বা প্রকাশ করা সম্ভব হয়নি।”

ইয়েমেন সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এতকাল সবার কাছে যেটা স্পষ্ট ছিল তা হল মার্কিন ও পশ্চিমা সরকারগুলো আগ্রাসী এই জোটকে অস্ত্র দিয়ে সহায়তা করছে। এখন এটাও স্পষ্ট যে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন সরকারসহ অর্থনৈতিক ও জ্বালানী সংকটের শিকার পশ্চিমা সরকারগুলো ইয়েমেনের তেল খনিগুলোতে লুণ্ঠনের থাবা বিস্তার করেছে। এইসব পশ্চিমা সরকার ইয়েমেনের নানা অঞ্চলের তেল খনিগুলোতে সরাসরি হানাদার লুটেরাদের পাঠানোর পাশাপাশি স্থানীয় আগ্রাসী সরকারগুলোকেও তেল সম্পদ লুটের সুযোগ করে দিয়েছে যাতে ইউরোপে রাশিয়ার গ্যাস ও তেল সরবরাহের যে ঘাটতি দেখা দিয়েছে তা পূরণ করা যায় ইয়েমেনি তেল লুণ্ঠন করে। তাই আরব আগ্রাসী সরকারগুলোর সঙ্গে পশ্চিমা কোম্পানিগুলোর সহযোগিতার রহস্যও পুরোপুরি স্পষ্ট।

নানা সাক্ষ্য-প্রমাণে দেখা গেছে ইয়েমেনের গ্যাস ও তেল সম্পদের প্রতি লালসা ছিল দেশটির ওপর যুদ্ধ চাপিয়ে দেয়ার ক্ষেত্রে স্থানীয় আরব আগ্রাসী সরকারগুলো এবং তাদের পশ্চিমা সহযোগী ও ইহুদিবাদী ইসরাইলের পারস্পরিক সহযোগিতার অন্যতম প্রধান নিয়ামক বা চালিকা-শক্তি। আর এ জন্যই আগ্রাসী এই শক্তিগুলো ইয়েমেনের গ্যাস ও তেল-সম্পদে সমৃদ্ধ অঞ্চলগুলোকে দখলে রেখেছে। ফলে ইয়েমেনের জাতীয় মুক্তি মোর্চ্চার সরকার সেখানকার জনগণের জ্বালানি চাহিদা মেটানোর জন্য আমদানির দ্বারস্থ হতে বাধ্য হয়েছে যদিও আগ্রাসী সরকারগুলো জ্বালানি তেলবাহী জাহাজ বা বাহনগুলোকে ওই অঞ্চলে আসতে বাধা দিয়ে আসছে অবরোধের মাধ্যমে। এমনকি যুদ্ধ-বিরতির পরও এ ধরনের বাধা প্রদান বা জ্বালানী তেলের চালান আটকে রাখার ঘটনা অব্যাহত রয়েছে।  

ইয়েমেনে জাতীয় মুক্তি মোর্চ্চার সরকার গঠনের আগ পর্যন্ত দেশপ্রেমিক সরকার না থাকায় দেশটি দরিদ্র ও অনুন্নতই থেকে গেছে। এ অবস্থায় সৌদি ও আমিরাতি আগ্রাসনের ফলে দেশটির অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। সৌদি-জোটের হামলায় ইয়েমেনের প্রায় চার লাখ মানুষ নিহত  ও কয়েক লাখ আহত হয়েছে এবং শরণার্থী হয়েছে কয়েক মিলিয়ন মানুষ। এ ছাড়াও আগ্রাসী জোটের হামলায় ধ্বংস হয়ে গেছে দেশটির বেশিরভাগ অবকাঠামো যার আর্থিক মূল্য কয়েক হাজার কোটি ডলার। ইয়েমেনি জনগণের প্রায় ৮০ শতাংশই এখন বিদেশী সাহায্যের ওপর নির্ভর হয়ে পড়েছে।

সম্প্রতি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ইয়েমেনে খাদ্য সাহায্য নাটকীয় মাত্রায় কমিয়ে দেয়ায় দেশটির এক কোটি ৯০ লাখেরও বেশি মানুষ এখন অনাহারে রয়েছে। সেখানে প্রায় বিশ লাখ শিশু মারাত্মক অপুষ্টির শিকার ও তিন লাখ ৬০ হাজার শিশু একই কারণে মৃত্যুর মুখোমুখি। ইয়েমেনের নাগরিকদের মাত্র দুই শতাংশ করোনা ভাইরাস প্রতিরোধক টিকা দিয়েছেন। ইয়েমেনের তেল ও জ্বালানী সম্পদ যদি লুট না হতো ও তাদের ওপর পশ্চিমা মদদপুষ্ট আগ্রাসন চাপিয়ে দেয়া না হত তাহলে আজ তাদের এমন মানবীয় বিপর্যয়ের শিকার হতে হত না। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবীয় বিপর্যয় চলছে ইয়েমেনে! 
সূত্র: পার্সটুডে

কিউএনবি/অনিমা/২৩.০৮.২০২২/সকাল ৮.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit