মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

মিঠামইনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি তার জন্মস্থান মিঠামইনে পৌঁছান।

চার দিনের সফরে রাষ্ট্রপতি মিঠামইন, অষ্টগ্রাম এবং ইটনা উপজেলাগুলোতে চলমান কিছু উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

এ সময় রাষ্ট্রপতির সঙ্গে পরিবারের কয়েকজন সদস্য, একজন সংসদ সদস্য, বঙ্গভবনের সচিবগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সেখানে জেলা পরিষদের নতুন ডাক বাংলোয় রাষ্ট্রপতিকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, তিনি জেলার তিন উপজেলার চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পরিদর্শন করবেন।

রাষ্ট্রপতি প্রতিটি উপজেলায় সুশীল সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।

তিনি কামালপুরের পৈতৃক নিবাসে রাত্রিযাপন করবেন। আগামী ২৫ আগস্ট ঢাকা ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit